দুদকের অভিযান: দক্ষিণ সিটি করপোরেশনে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকার আত্মসাতের অভিযোগ

দুদকের অভিযান: দক্ষিণ সিটি করপোরেশনে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকার আত্মসাতের অভিযোগ


File photo: Wikimedia Commons

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদর দপ্তর নগর ভবনে অভিযান চালিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করছে।

দুদকের অভ্যন্তরীণ সূত্র জানায়, দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের বরাদ্দকৃত সরকারি গাড়িগুলো বাস্তবে ব্যবহার করা হয়নি। কিন্তু কাগজে ভুয়া জ্বালানি বিল তৈরি করে বিপুল অঙ্কের অর্থ তোলা হয়েছে। এভাবে সরকারি তহবিল থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

0/Post a Comment/Comments