ডাকসু নির্বাচনের ফলাফল এক নজরে

ডাকসু নির্বাচনের ফলাফল এক নজরে














সেনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়েন সবাই। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। ছবি: রাশেদ শুমন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মোট পদ সংখ্যা ২৮। এর মধ্যে রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় ও সদস্য পদ।

শিবির-সমর্থিত প্রার্থীদের জয়

১২টি সম্পাদকীয় আসনের মধ্যে ৯টিতেই ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদও গেছে তাদের দখলে। বিজয়ীদের নাম:

  • সহসভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম

  • সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ

  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা মহিউদ্দীন খান

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা

  • আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান

  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন

  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ

  • মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া

স্বতন্ত্র প্রার্থীদের জয়

তিনটি সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন স্বতন্ত্ররা:

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী

সদস্যপদে ফলাফল

সদস্য পদ রয়েছে মোট ১৩টি। এর মধ্যে ১১টিতে বিজয়ী হয়েছেন শিবিরপন্থী প্রার্থীরা। একজন জয়ী হয়েছেন বামপন্থী প্যানেল থেকে এবং একজন স্বতন্ত্র প্রার্থী।

শিবির-সমর্থিত বিজয়ীরা:
সাবিকুন নাহার তামান্না (১০০৮৪), 

সর্ব মিত্র চাকমা (৮৯৮৮), 

আফসানা আক্তার (৫৭৪৭), 

রায়হান উদ্দীন (৫০৮২), 

তাজিনুর রহমান (৫৬৯০), 

ইমরান হোসাইন (৬২৫৬), 

মিফতাহুল হোসাইন আল-মারুফ (৫০১৫), 

মো. রাইসুল ইসলাম (৪৫৩৫), 

শাহীনুর রহমান (৪৩৯০), 

আনাস ইবনে মুনির (৫০১৫), 

মো. বেলাল হোসেন অপু (৪৮৬৫)

বামপন্থী প্যানেল থেকে:
হেমা চাকমা (৪৯০৮) – সাত বাম সংগঠনের সমন্বিত প্যানেল।

স্বতন্ত্র প্রার্থী:
উম্মা উসওয়াতুন রাফিয়া (৪২০৯)।

0/Post a Comment/Comments