আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা; লাইভ সম্প্রচারের অনুমতি মিলেছে

আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা; লাইভ সম্প্রচারের অনুমতি মিলেছে।












জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। এ রায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, রায় ঘোষণার যেসব অংশ ট্রাইব্যুনাল উন্মুক্তভাবে পাঠ করবে, সেগুলো বিটিভি লাইভ দেখাবে। পরে দেশের অন্যান্য গণমাধ্যমও সেই সম্প্রচার ব্যবহার করে সরাসরি প্রচার করতে পারবে।

আগামীকাল রায় দেবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

0/Post a Comment/Comments