দেশের অর্থনীতি আগের তুলনায় শক্ত অবস্থানে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে আগের চেয়ে আরও স্থিতিশীল ও ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচক দিকেই অগ্রসর হচ্ছে। বিশেষ করে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি উল্লেখ করেন, “যখন মূল্যস্ফীতি ১৪ শতাংশে পৌঁছেছিল, তখন পরিস্থিতি কঠিন ছিল। এখন তা নেমে এসেছে প্রায় ৮ শতাংশে—যা অর্থনীতির পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।”
তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, “যারা বলছেন অর্থনীতিতে কোনো উন্নতি হয়নি, তারা বাস্তবতা দেখছেন না। নিজেদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও সমান জরুরি।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রিন্ট, টিভি ও অনলাইন মাধ্যমে সেরা প্রতিবেদন প্রকাশের জন্য বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন ড. সালেহউদ্দিন।

অর্থনীতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তিনি আরও বলেন, “দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে যেভাবে প্রশংসা করেছে, তা আমাদের অগ্রগতিরই স্বীকৃতি।”
Post a Comment