কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৯৯ পদে নিয়োগ—আবেদন শেষ ১৭ নভেম্বর
ফাইল ছবি: ঢাকা ট্রিবিউন
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ)–এ ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৯৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের এই বিজ্ঞপ্তিতে শুধু ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদন গ্রহণের শেষ সময় সোমবার, ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
শূন্য পদ ও যোগ্যতা (সংক্ষেপে তালিকা)
১. সিনিয়র ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১টি পদ)
-
স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
-
বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ টাইপিং
-
গ্রেড–১৩, বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা
২. কম্পিউটার অপারেটর (২টি পদ)
-
বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি
-
টাইপিং ও Standard Aptitude Test উত্তীর্ণ
-
গ্রেড–১৩
৩. উচ্চমান সহকারী (১৩টি পদ)
-
স্নাতক ডিগ্রি
-
ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ টাইপিং
-
Word Processing, ই-মেইল, ফ্যাক্স ব্যবহারে দক্ষতা
-
গ্রেড–১৪
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (২টি পদ)
-
স্নাতক ডিগ্রি
-
সাঁটলিপি: ইংরেজি ৭০, বাংলা ৪৫ শব্দ
-
টাইপিং: ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ
-
গ্রেড–১৪
৫. ক্যাশিয়ার (৪টি পদ)
-
বাণিজ্যে স্নাতক
-
কম্পিউটারে Word Processing–সহ কাজের দক্ষতা
-
গ্রেড–১৪
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪টি পদ)
-
এইচএসসি পাশ
-
বাংলা–ইংরেজি টাইপিং ২০ শব্দ
-
কম্পিউটারে দক্ষতা
-
গ্রেড–১৬
৭. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১টি পদ)
-
এইচএসসি পাশ
-
টাইপিং: বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ
-
গ্রেড–১৬
৮. টেলিফোন অপারেটর (১টি পদ)
-
এইচএসসি পাশ
-
৩ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড–১৬
প্রতীকী ছবি: প্রথম আলো
৯. গাড়িচালক (৭টি পদ)
-
জেএসসি পাশ
-
বৈধ ড্রাইভিং লাইসেন্স
-
৩ বছরের অভিজ্ঞতা
-
গ্রেড–১৬
১০. সিপাই (৫২টি পদ)
-
এসএসসি বা সমমান
-
উচ্চতা (পুরুষ) ৫'৪'', (মহিলা) ৫'২''
-
বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি
-
গ্রেড–১৭
১১. ডেসপাচ রাইডার (১টি পদ)
-
এইচএসসি পাশ
-
বৈধ মোটরসাইকেল লাইসেন্স
-
কম্পিউটারে দক্ষতা
-
গ্রেড–১৮
১২. ফটোকপি অপারেটর (২টি পদ)
-
এইচএসসি পাশ
-
ফটোকপি মেশিন পরিচালনায় অভিজ্ঞতা
-
গ্রেড–১৮
১৩. অফিস সহায়ক (৯টি পদ)
-
এসএসসি পাশ
-
গ্রেড–২০
বয়সসীমা
১ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।
৩, ৪ ও ৬ নম্বর পদের বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদন ফি
-
১–৯ নম্বর পদ: ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = ১১২ টাকা
-
১০–১৩ নম্বর পদ: ৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ = ৫৬ টাকা
-
অনগ্রসর গোষ্ঠী: সকল গ্রেডের জন্য ৫০ + ৬ = ৫৬ টাকা
গুরুত্বপূর্ণ নির্দেশনা
-
সরকারি, আধা–সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন।
-
Departmental Candidate ঘরে টিক দিতে হবে (যদি প্রযোজ্য হয়)।
-
লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
Post a Comment