আশুলিয়ার বাইপাইলে আবারও ভূমিকম্প—ঢাকার কাছে ৩.৩ মাত্রার কম্পন

আশুলিয়ার বাইপাইলে আবারও ভূমিকম্প—ঢাকার কাছে ৩.৩ মাত্রার কম্পন




নরসিংদীর মাধবদীতে শক্ত ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার বাইপাইলে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এ কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

কেন্দ্রে দায়িত্বে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, গাজীপুর ও সাভারের মাঝামাঝি এলাকায় অবস্থিত বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
তিনি এটিকে মাইনর বা স্বল্পমাত্রার ভূমিকম্প বলে উল্লেখ করেন। কম্পনের কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরত্বে ছিল।

একদিন আগেই হয়েছিল বড় কম্পন

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্ত ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
সে ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শত মানুষ।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন—ঢাকার আশপাশে বারবার কম্পন অনুভূত হওয়ায় ভূমিকম্প পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ জরুরি।

0/Post a Comment/Comments