গুগল প্লে প্রোটেক্ট সতর্কবার্তা সাময়িক, অ্যাপ একেবারে নিরাপদ: নগদ

গুগল প্লে প্রোটেক্ট সতর্কবার্তা সাময়িক, অ্যাপ একেবারে নিরাপদ: নগদ



মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ জানিয়েছে, অ্যাপ হালনাগাদের সময় কিছু ব্যবহারকারীর ফোনে দেখা দেওয়া গুগল প্লে প্রোটেক্টের সতর্কবার্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে অ্যাপটি নিরাপদ, এবং গ্রাহকদের সকল লেনদেন ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার আওতায় রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

হালনাগাদের সময় হঠাৎ দেখা দেয় সতর্কতা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নিরাপত্তা কাঠামো উন্নয়নের লক্ষ্যে অ্যাপ আপডেট করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু গ্রাহক প্লে প্রোটেক্ট সতর্কবার্তা দেখতে পান। ঘটনাটি শনাক্ত হওয়ার পরপরই কোম্পানি দ্রুত প্রযুক্তিগত ব্যবস্থা নেয়।

নগদের টেকনিক্যাল টিম জানিয়েছে, ঘটনাটি একটি সাময়িক প্রযুক্তিগত ত্রুটি। তারা ইতোমধ্যে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে এবং সতর্কবার্তা দূরীকরণে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

গ্রাহকদের জন্য আশ্বস্তবার্তা

‘নগদ’ জানায়,
“গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ‘নগদ’ অ্যাপ সম্পূর্ণ নিরাপদ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে তৈরি এবং ব্যবহারকারীর ডেটা ও লেনদেন সর্বোচ্চ সুরক্ষায় রাখা হয়।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, সতর্কবার্তাটি অ্যাপের কোনো ঝুঁকি নয়, বরং একটি স্বল্পমেয়াদি প্রযুক্তিগত অসঙ্গতি; যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

0/Post a Comment/Comments