স্বর্ণের দাম কমলো—আজ ২২ নভেম্বর ভরিপ্রতি কত?
দেশের স্বর্ণবাজারে আজ শনিবার (২২ নভেম্বর) নতুন মূল্য কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা ধরে বিক্রি হবে।
বাজুস বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম কমার প্রেক্ষাপটে স্বর্ণের নতুন বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন ভরিপ্রতি দাম (২২ নভেম্বর থেকে কার্যকর):
-
২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা
-
২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪১,৬৪৮ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গহনার মান ও ডিজাইনের উপর ভিত্তি করে মজুরি বাড়তে বা কমতে পারে।
এর আগের দাম বৃদ্ধি
এর মাত্র একদিন আগে, বুধবার (১৯ নভেম্বর), বাজুস ভরিপ্রতি ২,৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করেছিল।
সে অনুযায়ী দাম কার্যকর হয় ২০ নভেম্বর থেকে।
সেই তালিকায় দাম ছিলঃ
-
২১ ক্যারেট: ২,০০,০০৩ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা
-
সনাতন: ১,৪২,৫৯২ টাকা
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
-
২২ ক্যারেট রুপা (১ ভরি): ৪,২৪৬ টাকা
-
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
-
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
-
সনাতন: ২,৬০১ টাকা
Post a Comment